কীভাবে কাজ করি
প্রথম কল থেকে যাত্রা পর্যন্ত একটি সহজ পথ।
- রোগীর কথা জানানকল করে রোগীর সমস্যা, আপনার কাছে থাকা রিপোর্ট এবং কোন দেশের কথা ভাবছেন তা জানান। সাম্প্রতিক মেডিকেল রিপোর্ট ও প্রেসক্রিপশন হাতের কাছে রাখুন।
- বিকল্পগুলো বুঝিয়ে দিইবিদেশে চিকিৎসা কীভাবে কাজ করে, হাসপাতালে কীভাবে যোগাযোগ করবেন এবং প্রক্রিয়ায় কী কী থাকতে পারে, তা বুঝিয়ে দিই।
- হাসপাতালের অ্যাপয়েন্টমেন্টহাসপাতালে যোগাযোগ ও অ্যাপয়েন্টমেন্টের অনুরোধে সাহায্য করি এবং কী কী কাগজ চাইতে পারে তা জানিয়ে দিই।
- ভিসার কাগজপত্রসংশ্লিষ্ট দেশের অফিসিয়াল সোর্স অনুযায়ী রোগী ও এটেনড্যান্টের ডকুমেন্ট চেকলিস্ট দিই।
- ভ্রমণ পরিকল্পনাযাওয়ার আগে রোগী ও এটেনড্যান্টের যাত্রা গুছিয়ে নিতে সাহায্য করি।
এগুলো তৈরি রাখুন
- রোগী ও এটেনড্যান্টের বৈধ পাসপোর্ট
- জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ
- বাংলাদেশের ডাক্তারের দেওয়া সাম্প্রতিক মেডিকেল রিপোর্ট ও প্রেসক্রিপশন
- আগের পরীক্ষার ফল বা ডিসচার্জ পেপার, থাকলে
সঠিক তালিকা দেশ ও হাসপাতালভেদে আলাদা হয়। আমরা আপনার সাথে তা নিশ্চিত করি।
বিদেশে চিকিৎসার পরিকল্পনা করছেন?
কল করুন। আমরা মন দিয়ে শুনব, বিকল্পগুলো বুঝিয়ে দেব এবং কোন কাগজ তৈরি রাখতে হবে বলে দেব।
